• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দুমকি উপজেলায়, ওলামা সমাবেশ অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    27th Oct 2025 7:30 pm  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদারদুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :

     

    পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগ, পাংগাশিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ২৫ অক্টোবর, শনিবার সকালে ১০ টায় এক গুরুত্বপূর্ণ ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসার উত্তর পাশে বালুর মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
    বাংলাদেশ জামায়াতে ইসলামি, ওলামা বিভাগ পাঙ্গাশিয়া ইউনিয়ন-এর সভাপতি মাওঃ মোঃ দেলোয়ার হোসেন সাঈদী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলেম সমাজের করণীয় ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস হযরত মাওঃ এ কিউ এম আবদুল হাকীম মাদানী, অধ্যক্ষ, লুৎফুর রহমান ক্যাডেট মাদ্রাসা, নথুল্লাবাদ, বরিশাল।
    প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আগারগাও, ঢাকা-এর পরিচালক মাওঃ মুহা. জাকির হোসাইন।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: মোহাম্মদ নাজমুল আহসান (এ্যাডভোকেট), আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পটুয়াখালী জেলা।
    মাওঃ মোঃ আবদুস সালাম খান, অঞ্চল টীম সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরিশাল অঞ্চল। মাওঃ মোঃ সাইফুদ্দীন মনির, সভাপতি, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, নারায়নগঞ্জ মহানগরী। মাওঃ মোঃ অজিউল্লাহ, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ওলামা বিভাগ, পটুয়াখালী জেলা।মাওঃ মোঃ আলাউদ্দিন, সভাপতি, ইমাম সমিতি, দুমকী উপজেলা শাখা। মাওঃ আবু সায়াদাত মোঃ বাকের, সভাপতি, বাংলাদেশ মসজিদ মিশন, দুমকী উপজেলা শাখা।মাওঃ মোঃ জালাল আহমদ, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুমকি উপজেলা। মাওঃ মোঃ আলতাফ হোসাইন, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুমকি উপজেলা ও আব্দুল রাজ্জাক নাসির ,বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আংগারিয়া ইউনিয়ন পরিষদ।প্রধান অতিথি শাইখুল হাদিস হযরত মাওঃ এ কিউ এম আবদুল হাকীম মাদানী বলেন, “ওলামায়ে কেরাম হচ্ছেন সমাজের বাতিঘর। ইসলামের মৌলিক আদর্শ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁদের ভূমিকা অপরিহার্য। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক অবক্ষয় রোধে ওলামাদেরকে আরও বেশি সচেতন হতে হবে।”
    প্রধান বক্তা মাওঃ মুহা. জাকির হোসাইন বলেন, “জাতীয় জীবনে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। সমাজের সর্বস্তরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আলেম সমাজকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।”
    সভাপতির বক্তব্যে মাওঃ মোঃ দেলোয়ার হোসেন সাঈদী বলেন, “ইসলামী আদর্শের প্রচার ও প্রসারের ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ওলামা বিভাগ সর্বদা সচেষ্ট। দ্বীনি শিক্ষা ও সেবামূলক কাজের মাধ্যমে সমাজের উন্নয়নে আমাদের কাজ অব্যাহত থাকবে।।
    সভায় বিশেষ অতিথিবৃন্দও ইসলামের দাওয়াতী কাজকে জোরদার করা, সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করা এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। সভায় এলাকার আলেম-ওলামা, মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031