• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ‎রাঙ্গুনিয়ায় অবৈধ বালি উত্তোলনের সংবাদ সংগ্রহে হামলার শিকার সাংবাদিক, প্রতিবাদে মানববন্ধন 

     swadhinshomoy 
    29th Oct 2025 12:10 pm  |  অনলাইন সংস্করণ Print

    ‎রাঙ্গুনিয়া –প্রতিনিধি:

    কর্ণফুলি নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের খবর পেয়ে স্থানীয় ছাত্র জনতার প্রতিরোধের আহবানে সাড়া দিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সন্ত্রাসী হামলার শিকার হয় সাংবাদিক কামরুল ইসলাম।

    ‎গতকাল সোমবার রাত দশটায় পশ্চিম সরফভাটা কর্ণফুলী নদী তীরবর্তী মাওলানা গ্রামে হামলার ঘটনা ঘটে।

    ‎এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় সাংবাদিক কামরুল ইসলাম বাদী হয়ে সুনির্দিষ্ট হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ করেন।

    ‎সাংবাদিক কামরুল ইসলাম সিটিজি পোষ্ট,দৈনিক প্রিয় চট্টগ্রামের প্রতিনিধি ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক।

    ‎এর প্রতিবাদে বুধবার (২৮অক্টোবর) ইছাখালী পৌরসদরে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    ‎রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিনের সঞ্চালনায় সভাপতি আজিজুল ইালামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি অনিরুদ্ধ অপু,সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রাহাত মামুন, সহ সভাপতি মোঃ ইদ্রিস,মীর জাহেদ,ওমর ফারুক,ওসমান গণি প্রমূখ।

    ‎সংহতি প্রকাশ করেন উপজেলা জিয়ামঞ্চের সভাপতি আবদুল আলিম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হারুনুর রশিদ,পৌর জিয়ামঞ্চের আহবায়ক রফিকুল কাদের,সদস্য সচিব মেহেদি হাসান টিপু,কাপ্তাই সড়ক চার লেইন উন্নয়ন কমিটির সভাপতি মোঃ শরীফ,প্রতিবাকারীদের পক্ষে মোঃ কাশেম ও সিরাজুল ইসলাম।

    ‎মানববন্ধনে বক্তারা বলেন,
    ‎কর্ণফুলীর বালি বিষফোড়া হয়ে উঠেছে। এ অবৈধ খাতে বিনিয়োগকারীরা রাতারাতি কোটিপতি হওয়ার নেশায় মত্ত হয়ে ইজারার নিয়মনীতি, বিধি বিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে  নদী শাসন করে চলেছে। ভারি ভারি অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে চালিয়ে নিচ্ছে বালি উত্তোলন। প্রেসক্লাব নেতৃবৃন্দ কামরুল ইসলামের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার,পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ বালি উত্তোলন বন্ধের জোর দাবি জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031