• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যত বড় নেতা, তত বেশি দুর্নীতিগ্রস্ত: আজহারী 

     Ahmed 
    30th Oct 2025 3:40 pm  |  অনলাইন সংস্করণ Print

    অনলাইন ডেস্ক:      জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী বলেছেন, আমাদের দেশে যত বড় নেতা, দেখা যায় তত বেশি দুর্নীতিগ্রস্ত, তত বেশি টাকা পাচারের রেকর্ডও তার নামে থাকে। যেখানে নেতাদের আমানতদার হওয়া উচিত, সেখানে সেই গুণাবলি কমে গেছে।

    আজহারী বলেন, নেতা বলতে অন্যকে প্রভাবিত ও ম্যানেজ করার ক্ষমতাকেই বোঝায়। আমাদের সমাজে বা রাষ্ট্রের সমস্যার মূল কারণ হচ্ছে অদক্ষ নেতৃত্ব। যদি যথাযথ নেতৃত্ব তৈরি করা যেত, তবে এসব সমস্যা হতো না। আমাদের দেশে অনেক কিছু পরিবর্তন করতে হবে।

    তিনি আরও বলেন, এই নতুন বাংলাদেশে একটি চমৎকার সময় এসেছে, আর ৫৪ বছরেরও আমরা এই সুযোগ পাব না। এজন্য আমাদের উচিত রাসূল (সা.)-এর জীবন থেকে শিক্ষা নেওয়া। আমাদের নেতাদের আমানতদার হতে হবে এবং নেতাকে আস্থার জায়গা তৈরি করতে হবে।

    আজহারী রাসূল (সা.)-এর জীবনের উদাহরণ টেনে বলেন, নবুয়ত প্রাপ্তির আগে নবীজি (সা.) ব্যবসায় সততা ও আমানতদারিত্বের মাধ্যমে বিশ্বস্ততা অর্জন করেছিলেন। খাদিজা (রা.)-র সঙ্গে পার্টনারশিপে কাজের সময় এই গুণাবলি প্রদর্শিত হয়েছিল। তিনি বলেন, নেতাদেরও এমন সততা ও আমানতদার হতে হবে।

    মাহফিলের সঞ্চালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবির আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের। প্রধান অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন।

    মাহফিলে বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, আরবি বিভাগের সভাপতি গিয়াস উদ্দীন তালুকদার, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুমতাজ উদ্দীন কাদেরী, অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হক, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, মিনারের সভাপতি মোহাম্মদ আলী ও সহসভাপতি মোহাম্মদ পারভেজ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031