• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দৌলতপুরে- ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত 

     swadhinshomoy 
    01st Nov 2025 4:50 pm  |  অনলাইন সংস্করণ Print

    রবিউল আলম, দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি:

    ১ লা নভেম্বর রোজ শনিবার, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হলো। এবারের সমবায়ের প্রতিপাদ্য বিষয় –
    “সাম্য ও সমতায়,
    দেশ গড়বে সমবায়”।

    সমবায় দিবসকে সামনে রেখে সকাল ১০.৩০ মিনিটে বর্ণাঢ্য রেলি, জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে- আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার জনাবা নাহিয়ান নুরেন, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মোছা: জান্নাত আরা পারভীন হীরা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মোছাঃ জান্নাত আরা পারভীন হীরা,উপজেলা সমাবায় অফিসার দৌলতপুর মানিকগঞ্জ। স্বাগত বক্তব্যে সমবায় দপ্তরের অবকাঠামো ও নিয়ম-নীতি সারসংক্ষেপ তুলে ধরেন। প্রধান অতিথি বক্তব্যে – নাহিয়ান নুরেন বলেন,দেশ গঠনে সমবায়ীদের ভূমিকাও অপরিসীম সমবায়ীদের কাঁধে কাঁধ মিলিয়ে স্বচ্ছতার সাথে কাজ করার আহ্বান জানান।

    মঞ্চে ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন -মো: লিৎফে আল মুঈজ উপজেলা কৃষি অফিসার, মো:মহসিন উল হাসান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা , মোঃ সালমান খান সাধারন সম্পাদক, প্রেসক্লাব দৌলতপুর উপজেলা, মো: রবিউল আলম সভাপতি বন্ধন বহুমুখী সমবায় সমিতি ও দৌলতপুর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সেক্রেটারি সহ সদস্যবৃন্দ গন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30