• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পটুয়াখালী ভার্সিটিতে, ডিবেটিং ক্লাবের নেতৃত্বে শাহরিয়ার মেরাজ ও সিরাতুন্নবী 

     swadhinshomoy 
    01st Nov 2025 5:49 pm  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদার,দুমকী ও ,পবিপ্রবি প্রতিনিধি:

     


    ‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডিবেটিং ক্লাবের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহরিয়ার হোসাইন মেরাজ এবং মোঃ‌ সিরাতুন্নবী।
    ‎‎বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ক্লাবের প্রধান নির্বাহী জয় দে এবং অতিরিক্ত প্রধান নির্বাহী আল জাবের ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এই আংশিক কমিটি ক্লাবের নিয়মিত কার্যক্রম পরিচালনা ও সদস্যদের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করবে। আগামী তিন মাসের মধ্যে বিভিন্ন লেভেলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়।‎কমিটির অন্যান্য পদে রয়েছেন, ডিবেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ শাহরিয়ার ইসলাম রাফি ও সুমাইয়া আমিন, প্রেস ও মিডিয়া অফিসার মোঃ ছফিউল্লাহ্ তালুকদার, লজিস্টিকস ও অর্থ বিষয়ক কর্মকর্তা শাহদাত হোসাইন, সহযোগী সদস্য মোঃ সাইমুন হাসান, সোয়েব ফেরদৌস, মাসুদা আক্তার রিফা ও আহমেদ সাফওয়াত চৌধুরীএ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোঃ শাহরিয়ার হোসাইন মেরাজ জানান,”আমি গর্বিত যে পবিপ্রবি ডিবেটিং ক্লাব এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। আমার বিশ্বাস বিতর্ক কেবল প্রতিযোগিতা নয় এটি চিন্তা, যুক্তি ও শ্রদ্ধাশীল মতবিনিময়ের এক মহৎ অনুশীলন।
    ‎আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই যারা যুক্তির আলোয় সত্য খুঁজবে, দায়িত্ব নিয়ে মত প্রকাশ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিবে।”‎বিজ্ঞপ্তিতে ক্লাবের সকল সদস্যকে দায়িত্ববোধ, ঐক্য ও নিষ্ঠার সঙ্গে ক্লাবের উন্নয়ন ও কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30