বিনোদন ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন বলে শুক্রবার রাতে খবর পাওয়া যায়। কিন্তু শনিবার (১ নভেম্বর) জানা গেছে, তাকে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
কিন্তু পরে হাসপাতালের এক কর্মী সাংবাদিক ভিকি লালওয়ানি-কে জানিয়েছেন যে, ধর্মেন্দ্র শ্বাসকষ্টের সমস্যা জানানোর পর তাকে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি আইসিইউ-তে পর্যবেক্ষণে আছেন। তার অবস্থা স্থিতিশীল, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
সাংবাদিক ভিকি লালওয়ানি নিজের ইনস্টাগ্রামে এ বিষয়ে পোস্টও শেয়ার করেছেন।
এখনো পর্যন্ত ধর্মেন্দ্রর ছাড়পত্র (ডিসচার্জ) নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। জানা গেছে, তার দুই ছেলে সানি দেওল ও ববি দেওল নিজেদের কাজ স্থগিত রেখে বাবার পাশে রয়েছেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

