• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নোয়াখালী-২( সেনবাগ-সোনাইমূড়ী) আসনে ৭ম বারের মত মনোনয়ন পেলেন – জননেতা জয়নুল আবেদিন ফারুক 

     swadhinshomoy 
    04th Nov 2025 7:38 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ আবদুল মোতালেব,স্টাফ রিপোর্টার – নোয়াখালী :-

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টানা সপ্তমবারের মতো নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য, সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

    বৃহস্পতিবার রাতে বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। দলের প্রতি দীর্ঘদিনের অবদান, জনপ্রিয়তা ও অভিজ্ঞতা বিবেচনায় তাকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে।

    মনোনয়ন পাওয়ার খবর এলাকায় পৌঁছালে সেনবাগ ও সোনাইমুড়ীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দলীয় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়, মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

    এ সময় স্থানীয় নেতাকর্মীরা বলেন, নোয়াখালী-২ আসনে জয়নুল আবদিন ফারুকের বিকল্প নেই। তিনি শুধু দলের নয়, এলাকার মানুষেরও আস্থার প্রতীক।

    মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন,

    “দল আমার প্রতি যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছে, আমি তার মর্যাদা রাখতে চাই। জনগণের সমর্থন নিয়ে আসন্ন নির্বাচনে বিজয়ী হয়ে এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অংশ নিতে চাই।”

    উল্লেখ্য, জয়নুল আবদিন ফারুক ১৯৯১, ফেব্রুয়ারি ও জুন ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন এবং পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

    দলীয় ও স্থানীয় বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30