এ,টি,এম, হুমায়ুন কাদির,নান্দাইল (ময়মনসিংহ ) প্রতিনিধি :
গতকাল সোমবার ৩ নভেম্বর বিকালে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ময়মনসিংহ বিভাগের ১১টি আসনের মধ্যে দশটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন এতে ময়মনসিংহ ১৫৩ নান্দাইল ৯ আসনে ইয়াসের খান চৌধুরীর নাম ঘোষণা করা হয়। তিনি ময়মনসিংহ জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক।
জনাব ইয়াসের খান চৌধুরী মরহুম সাবেক সদস্য সংসদ জনাব আনোয়ারুল হোসেন খান চৌধুরী সাহেবের একমাত্র সুযোগ্য পুত্র। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে নান্দাইলের প্রতিটি ইউনিয়ন থেকে ওয়া্ড পর্যায়েনেতা কর্মীদের পাশে নিয়ে দলকে সু -সংগঠিত করে জনাব তারেক রহমানের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছেন।
বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর নান্দাইল ৯ আসনে ইয়াসের খান চৌধুরীর নাম ঘোষণা পর পরই নান্দাইল উপজেলার বিএনপি’র সদস্য সচিব জনাব এনামুল কাদিরের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল বাহির হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদিক্ষণ করে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি কলেজ গেইটের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাপ্তি হয়। দলের সদস্য সচিব জনাব এনামুল কাদির সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা ধৈর্য সহকারে, দল মত নির্বিশেষে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে আগামীতে ধানের শীষে ভোট দিয়ে ইয়াসের খান চৌধুরীকে বিজয়ী করে জাতীয় সংসদে প্রেরণ করবেন। নান্দাইল উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত বিএনপি’র সমর্থিত নেতা কর্মীদের আনন্দ মিছিলে অংশ গ্রহণ করার জন্য জনাব ইয়াসের খান চৌধুরী পক্ষ থেকে ধন্যবাদ জানান। সেই সাথে জনাব ইয়াসের খান চৌধুরী পক্ষ থেকে তারেক রহমানকে ধন্যবাদ জানান। দলের সদস্য সচিব জনাব এনামুল কাদির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দীর্ঘদিনের বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীদের জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে দলের সিদ্ধান্ত মোতাবেক জনাব ইয়েসের খান চৌধুরী মনোনীত হয়েছেন তাই সবাই মিলে ইয়াসের খান চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকে কাজ করার জন্য সকলকে আহ্বান জানান।

