swadhinshomoy
04th Nov 2025 7:49 pm | অনলাইন সংস্করণ Print
জিয়াউল হক,ফেনী(ছাগলনাইয়া) প্রতিনিধি:
ফেনী-১ (ছাগলনাইয়া-পরশুরাম-ফুলগাজী) আসনে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন দেওয়ায় ছাগলনাইয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে এ আনন্দ মিছিলটি ছাগলনাইয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।
মিছিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
নেতাকর্মীরা এ সময় “খালেদা জিয়া জিন্দাবাদ”, “গণতন্ত্রের মা এগিয়ে চলো”সহ বিভিন্ন শ্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই জাতির গণতন্ত্রের প্রতীক। তাঁর নেতৃত্বেই দেশের মানুষ পুনরায় গণতন্ত্র ফিরে পাবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

