• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চুনারুঘাটে ইমরান সরকার বলৎকারের অভিযোগে আটক 

     swadhinshomoy 
    05th Nov 2025 3:41 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি:

    হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বলৎকারের অভিযোগে এক মাদরাসা পরিচালককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম হাফেজ ইমরান সরকার (৩০)। তিনি মাদরাসা তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল–এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিষ্ঠানটি চুনারুঘাট সদর এলাকার ডি.সি হাইস্কুলের পূর্ব পার্শ্বে, পশ্চিম পাকুড়িয়ায় অবস্থিত।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই মাদরাসার এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক কাজের অভিযোগ ওঠে পরিচালক ইমরান সরকারের বিরুদ্ধে। ঘটনাটি ফাঁস হয়ে গেলে এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে চুনারুঘাট থানায় নিয়ে যায়।
    আটক ইমরান সরকারের বাড়ি চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের কালেঙ্গা হিমালিয়া গুলামবাড়ী এলাকায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
    চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে, অভিযুক্ত ইমরান সরকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
    এই ঘটনায় মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও আলেম সমাজ সঠিক তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30