• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির নেতাকর্মীদের জনসমুদ্র 

     swadhinshomoy 
    09th Nov 2025 6:51 pm  |  অনলাইন সংস্করণ Print

    মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি :

    নাটোর। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নাটোরের লালপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে লালপুর কলেজ মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লালপুর শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। র্র্যালি ও সমাবেশটিতে বিএনপির নেতাকর্মীদের জনসমুদ্রে রুপ নেয়। লালপুরের ইতিহাসে বিএনপির সমাবেশে এতো বেশী লোকের সমাগম এই প্রথম। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন
    নাটোর-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মিজানুর রহমান ডিউক, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পুর, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টুর, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুর রহমান বাবু, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, মৎসজীবি দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, কৃষক দলের যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মুক্তি, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রন্জু, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো হায়দার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাষ্টার, গোলাম মোস্তফা তুহিন, আনিসুজ্জামান বাপ্পি, আব্দুল বারি মাষ্টার, হাবিবুল বাশার সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান রবিন প্রমুখ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30