• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাটোরের সিংড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি 

     swadhinshomoy 
    09th Nov 2025 6:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    মনিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ

    ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপি কোর্ট মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা থেকে জননেতায় পরিণত হওয়া বিএনপির নাটোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন।

    কর্মসূচিতে বক্তারা বলেন, ৭ই নভেম্বর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই দিনটি জাতীয়ভাবে স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতান্ত্রিক অধিকার রক্ষায় সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

    আলোচনা সভা শেষে একটি র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

    এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, অধ্যাপক খালেকুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ পলাশ, শিপন আহসান, সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল মোমেনীন নিশান প্রমুখ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30