• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অষ্টগ্রামে আজ পেল শীতের আমেজ 

     swadhinshomoy 
    10th Nov 2025 11:05 am  |  অনলাইন সংস্করণ Print

    এ আর সুমন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:

    কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায়, আজ ভোর থেকেই প্রকৃতিতে এসেছে শীতের প্রথম ছোঁয়া। হালকা কুয়াশা, শিশিরে ভেজা ঘাস আর ঠান্ডা বাতাসের ছোঁয়ায় সকালটা যেন অন্যরকম অনুভূতি এনে দিয়েছে হাওর বাসীর মনে।

    উপজেলার বিভিন্ন এলাকায় সকালে দেখা গেছে কুয়াশার চাদরে ঢাকা পথঘাট। গাছের পাতায় জমে থাকা শিশিরবিন্দুতে সূর্যের প্রথম আলো পড়তেই চারপাশে ছড়িয়ে পড়ে এক ঝলমলে সৌন্দর্য। নদীর পাড়ের হিমেল হাওয়ায় এখন স্পষ্টভাবে টের পাওয়া যাচ্ছে শীতের আগমন।

    ভোরে কর্ম জিবি, শিক্ষার্থী ও পথচারীদের অনেকেই কাঁধে চাদর গুটিয়ে বা সোয়েটার পরে রাস্তায় বেরিয়েছেন। কেউ আবার থেমেছেন চায়ের দোকানে, হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ নিয়ে উপভোগ করছেন শীতের সকালের উষ্ণতা।

    গত কয়েকদিন ধরেই কিশোরগঞ্জের প্রতিটি উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ক্রমেই কমছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় ভোরে শিশির ও কুয়াশা পড়ছে বেশি।

    কিশোরগঞ্জের শীত মানেই নরম রোদে বসে চা-পিঠার আড্ডা, মাঠে শিশির ভেজা সকাল আর নদীর তীরে হিমেল হাওয়ার গল্প। বছরের এই সময়টা কিশোরগঞ্জ বাসীর কাছে যেন এক পরম আনন্দের ঋতু—যেখানে কুয়াশা ঢাকা সকাল আর নরম সূর্যের আলো মিলেমিশে তৈরি করে রূপকথার মতো দৃশ্যপট।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30