মোঃ সাজোয়ার ভূঁইয়া বাবু রিপোর্টার নারায়ণগঞ্জ:
পিতলগঞ্জ পশ্চিমপাড়া মোস্তফা-ই-সূন্নিয়া দাখিল মাদ্রাসার নবগঠিত এড-হক কমিটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ সকাল ১২ ঘটিকায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটির শুভ উদ্বোধন করেন জনাব আলহাজ্ব গোলাম মোঃ ফারুক (খোকন), সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং নবগঠিত এড-হক কমিটির সম্মানিত সভাপতি।
উল্লেখ্য, এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন প্রয়াত আলহাজ্ব গোলাম মোস্তফা মিয়া, যাঁর প্রচেষ্টায় এলাকার ধর্মীয় শিক্ষার প্রসার ঘটে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি আলহাজ্ব গোলাম মোঃ ফারুক (খোকন) ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মান ও শৃঙ্খলা নিয়ে বিশেষভাবে আলোচনা করেন। তিনি বলেন,
> “বর্তমানে অনেক শিক্ষার্থী লেখাপড়ায় মনোযোগ হারাচ্ছে। অনেকের মাঝে শৃঙ্খলা ও শিক্ষার প্রতি আগ্রহের অভাব লক্ষ্য করা যায়। শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন যে,
> “শুধু সার্টিফিকেটের জন্য পড়াশোনা নয়, প্রকৃত নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শেখার দিকেও ছাত্র-ছাত্রীদের গুরুত্ব দিতে হবে। যদি সময়মতো পরিবর্তন না আসে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হবে।”
সভাপতি মাদ্রাসার ড্রেস কোড, উপস্থিতি এবং শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন। একইসঙ্গে তিনি ভবিষ্যতে মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের পরিকল্পনাও তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —
জনাব আবু মাসুম, সাবেক সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল;
মোঃ মোশারফ মোল্লা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, রূপগঞ্জ থানা বিএনপি;
মোঃ শামীম ভূঁইয়া, কোষাধক্ষ, রূপগঞ্জ থানা বিএনপি; জনাব মিছির আলি মাতাব্বর সাধারণ সম্পাদক রুপগঞ্জ থানা জাসাস, জনাব মোঃ আমির হোসেন সাবেক সভাপতি রূপগঞ্জ থানা শ্রমিক দল,
হাবিবুর রহমান বাবুল বেন্ডার, সভাপতি, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি;
জনাব জিন্নাত আলী, সাধারণ সম্পাদক, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি;
জনাব সালাউদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি;
জনাব মানসুর মিয়া, সভাপতি, রূপগঞ্জ ইউনিয়ন যুবদল;
জনাব মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক, রূপগঞ্জ ইউনিয়ন যুবদল;
জনাব ফারুক হোসেন, জনাব বাবুল মিয়া,
জনাব মোশারফ মিয়া, সভাপতি ৫নং ওয়ার্ড রূপগঞ্জ ইউনিয়ন যুবদল;
জনাব দানিস মোল্লা, সাধারণ সম্পাদক ৫নং ওয়ার্ড রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি;
জনাব নজরুল ইসলাম, সভাপতি ৫নং ওয়ার্ড রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি প্রমুখ।
এ ছাড়াও এলাকাবাসী, মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ ব্যাপকভাবে উপস্থিত ছিলেন।
সভাপতি তাঁর বক্তব্যে আরও বলেন —
> “মাদ্রাসাটিকে উন্নত শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অমনোযোগী ও শৃঙ্খলাহীন শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষক ও অভিভাবকদের একসাথে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাদ্রাসার সার্বিক অগ্রগতি, শিক্ষার্থীদের নৈতিক উন্নতি এবং এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

