• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দুমকি উপজেলায়, বিএনপির র‌্যালি ও আলোচনা সভা 

     swadhinshomoy 
    11th Nov 2025 3:57 pm  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদার,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

     

    ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় দুমকি থানা ব্রিজ এলাকা থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
    র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ (দুমকি, মির্জাগঞ্জ ও সদর) আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান দিপু, যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, এ দিনটি সৈনিক-জনতার ঐক্যের প্রতীক। দিবসটি পালনের মাধ্যমে গণতন্ত্র ও জাতীয় ঐক্যের চেতনাকে আরও সুসংহত করার আহ্বান জানান তারা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30