• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদক ও নকল সিগারেট জব্দ 

     swadhinshomoy 
    12th Nov 2025 3:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ:

    কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে বিজিবি বিভিন্ন প্রকার মাদক ও নকল সিগারেট উদ্ধার করেছে।
    বিজিবি সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশনায় সোমবার রাত ১০.৫০টায় ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৩/২-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে শকুনতলা মাঠে হবিলদার মো. কাইয়ুম মোল্লার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ ও ৮০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৫৫ হাজার টাকা।
    একই দিন সন্ধ্যা ৫.৩০টায় মথুরাপুর বিওপির নেতৃত্বে হবিলদার মো. রফিকুল ইসলাম আরও ১ হাজার পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করেন, যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা।
    এর আগে রবিবার দুপুরে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদলের অভিযান থেকে নায়েব সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে ১৫,৯২০ প্যাকেট অবৈধ নকল বিড়ি জব্দ করা হয়। এর আনুমানিক সিজার মূল্য ৮ লক্ষ ৭৫ হাজার ৬০০ টাকা।
    উদ্ধারকৃত মাদক ধ্বংসের জন্য ব্যাটালিয়ন স্টোরে জমা করা হয়েছে এবং নকল বিড়ি কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে। বিজিবি নিশ্চিত করেছে, সীমান্তে নিরাপত্তা বজায় রাখা এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান কঠোর ও অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30