• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জের নিমগাছীতে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল 

     swadhinshomoy 
    13th Nov 2025 2:15 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ, (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সৈরাচার আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে নিমগাছীতে বিএনপির এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সোনাখাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

    ‎মিছিলটি নিমগাছী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম জিন্নাহ ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তছির উদ্দিন।

    ‎এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক‌‌‌ রাশেদুল ইসলাম বাবু, উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম তোতা, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক‌‌‌ রনি তালুকদার, আঃ রহমানসহ
    ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    ‎বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী সরকারের লুটপাট, দমন-নিপীড়ন ও জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ সৃষ্টি হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির দাবির প্রতি জনগণ ঐক্যবদ্ধ।

    ‎বক্তারা আরও বলেন, ১৩ নভেম্বরের তথাকথিত লকডাউন কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করবে এবং যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে দৃঢ় অবস্থান নেবে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30