• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফরিদপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তফসির উদ্দিন আহমেদের কুলখানি 

     swadhinshomoy 
    15th Nov 2025 3:40 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

    ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব তফসির উদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

    (১৪ নভেম্বর) শুক্রবার দুপুরে ফরিদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের শ্যামসুন্দরপুর গ্রামের মরহুমের নিজ বাড়ীতে এ কুলখানি অনুষ্ঠিত হয়।

    ৮নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার আজিজুর রহমান এর সঞ্চালনায়, কুলখানি দোয়া অনুষ্ঠানে অংশ নেন, ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি’র ‌মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নায়াব ইউসুফ। তিনি, মরহুমের শোকাহত পরিবারের সান্ত্বনা দেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।

    এ-সময় কুলখানি অনুষ্ঠানের অংশীজনদের মধ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের জন্য পাশে থাকার জন্য এবং তিনি তার বাবা সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইউসুফ এর জন্য দোয়া চান।

    এ-সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর বিএনপির আহবায়ক এ.এফ.এম কাইয়ুম জঙ্গিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতার্মীরা।

    এছাড়াও মরহুম তাফসির উদ্দিন আহমেদের পরিবারের আয়োজনে, কুলখানি অনুষ্ঠানে নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এ-সময় অংশীজনরা মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, কবর জিয়ারত ও মোনাজাত করেন।

    গত, (১৯ অক্টোবর) শ্যামসুন্দরপুর মরহুমের নিজ বাড়ীতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মরহুম আলহাজ্ব তাফসির উদ্দিন আহমেদকে দাফন সম্পন্ন করা হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ৯ ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30