• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • তজুমদ্দিনে বিশাল গণসংবর্ধনায় মেজর হাফিজ আমরা আর কোন স্বৈরশাসক দেখতে চাই না 

     swadhinshomoy 
    17th Nov 2025 11:59 am  |  অনলাইন সংস্করণ Print

    তজুমদ্দিন প্রতিনিধিঃ

    ভোলার তজুমদ্দিন উপজেলায় ভোলা-৩ (লালমোহন -তজুমদ্দিন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে উপজেলা বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

    রবিবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে তজুমদ্দিন মধ্য বাজার চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ বলেন, ‘আমি প্রথমেই জুলাই-আগস্টের শহীদদের স্মরণ করছি। গত ১৭ বৎসর আওয়ামী দুঃশাসনের মতো দুঃশাসনকাল কেউ দেখেনি। বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে হাজারো নেতাকর্মীদের গুম,খুন করেছে। আর আপনারা আমাকে ভোট দিয়ে বারবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন সে জন্য সব সময় আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।আমি তজুমদ্দিনের নদী ভাঙ্গন কবলিত মানুষের দুঃখ দেখেছি। পানি সম্পদ মন্ত্রী হওয়ার পর নদী ভাঙ্গন রক্ষার জন্য ব্লক বসিয়েছি। একাধিকবার এমপি, মন্ত্রী হয়েও সাধারণ মানুষের সেবায় সবসময় নিয়োজিত ছিলাম নিজের জন্য কোন বাড়ি গাড়ি করিনি, এখনো ঢাকায় বাবার বানানো বাড়িতেই থাকি। আর ১৭ বৎসর আপনারা কোন ভোট দিতে পারেন নি।ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেখানে আপনারা খুশিমতো যাকে ইচ্ছে ভোট দিতে পারবেন। আওয়ামিলীগ মনে করতো তারা ১০০ বৎসর ক্ষমতায় থাকবে কিন্তু তারা ভুলেই গেছে আল্লাহ কখনো কখনো অপরাধীকে ছাড় দেন কিন্তু একেবারে ছেড় দেন না।

    সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সকল নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থাকার কথা থাকলেও অনুপস্থিত ছিলেন বিএনপির বড় একটি অংশ।
    দীর্ঘদিন ধরে তজুমদ্দিন উপজেলা বিএনপি দুটি ভাগে বিভক্ত ছিলো একটি হলো মেজর হাফিজ উদ্দিনের সমর্থক অন্যটি তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের সমর্থক। নির্বাচন মুখী পরিবেশে বিএনপির একটি অংশ উপস্থিত না থাকায় নেতাকর্মীদের মাঝে হতাশা কাজ করছে।
    গণসংবর্ধনায় অনুপস্থিতির বিষয় মুঠোফোনে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান জানান তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় রয়েছে, আজকের তজুমদ্দিনে যে গন সংবর্ধনা অনুষ্ঠান সে বিষয়ে তিনি কিছুই জানেন না তাকে কোন আমন্ত্রণ জানানো হয়নি। অন্যদিকে মেজর অবঃ হাফিজ উদ্দিন আহম্মেদের সাথে এই বিষয়ে জানার জন্য মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও যোগাযোগের সুযোগ হয়নি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30