• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কিশোরগঞ্জে জয় বাংলা ¯েøাগানে গ্রামীণ ব্যাংক ও অ্যাম্বুলেন্সে আগুন 

     swadhinshomoy 
    17th Nov 2025 1:38 pm  |  অনলাইন সংস্করণ Print

    কিশোরগঞ্জ প্রতিনিধি:
    কিশোরগঞ্জে রাতভর নাশকতার চেষ্ঠা চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। একরাতে সড়ক অবরোধ, ব্যাংকে আগুনের চেষ্টা এবং অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তারা। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, মুখোশধারী দুর্বৃত্তরাই এসব ঘটনার সময় ‘জয় বাংলা’ ¯েøাগান দিচ্ছিল। দ্রæত পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
    রোববার (১৬ নভেম্বর) রাত দুইটার দিকে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত সড়ক সংলগ্ন একটি লিচু গাছ কেটে ফেলে। গাছটি মহাসড়কে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ এসে গাছ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পাকুন্দিয়া থানার ওসি মো. শাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
    এর আগে রাত সাড়ে ৯টার দিকে শহরের স্টেশন রোডে গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় মুখোশধারীরা আগুন লাগানোর চেষ্টা করে। ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে একজন ব্যক্তিকে জয়বাংলা ¯েøাগান দিতে দিতে ব্যাংকের নিচতলায় আগুন ধরাতে দেখা যায়। আশেপাশের মানুষ দ্রæত আগুন নেভাতে সক্ষম হয়। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাটি নিশ্চিত করেছেন।
    এছাড়া সোমবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়। কেউ আহত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ।
    এদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে পুরো জেলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়লেও সকালে দূরপাল্লার বাসসহ যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। কিশোরগঞ্জে রাতভর নাশকতার চেষ্টা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। কিশোরগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়লেও সকালে দূরপাল্লার বাসসহ যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30