• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নান্দাইলে বিএনপির দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন 

     swadhinshomoy 
    17th Nov 2025 6:39 pm  |  অনলাইন সংস্করণ Print

    এ,টি,এম, হুমায়ুন কাদির
    নান্দাইল (ময়মনসিংহ ) প্রতিনিধি :

    দীর্ঘদিন ১৭বছর পর নান্দাইল উপজেলা শাখা বিএনপি তাদের নতুন দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধার পর উপজেলার নতুন বাজার এলাকায় স্থাপিত এই নতুন কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এবং ময়মনসিংহ-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব ইয়াসের খান চৌধুরী।

    উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রার্থীর বক্তব্যে উঠে আসে দলের ভবিষ্যৎ দিকনির্দেশনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারে নান্দাইল বিএনপির অঙ্গীকার।
    তিনি বলেন “নান্দাইলের গণমানুষ পরিবর্তন চায়, তারা তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। এই নতুন কার্যালয় হবে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডের নতুন ঠিকানা, গণতন্ত্রের সংগ্রামকে শক্তিশালী করার একটি প্ল্যাটফর্ম। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে নান্দাইলের জনগণ আবারও বিএনপিকে তাদের আস্থার প্রতীক হিসেবে দেখবে— আমরা সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি।”

    ইয়াসের খান চৌধুরী আরও বলেন,
    “আগামী জাতীয় নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি-দুঃশাসন থেকে মুক্তি এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। নান্দাইল বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছেন, জনগণের পাশে আছেন— এই শক্তিই আমাদের সবচেয়ে বড় সম্পদ।”

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদিরসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

    সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন। তিনি বলেন—
    “গণতান্ত্রিক আন্দোলনের প্রত্যেক ধাপে নান্দাইল বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছে। এই নতুন কার্যালয় আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।”

    সদস্য সচিব এনামুল কাদির বলেন—
    “উপজেলা বিএনপির প্রতিটি ইউনিট এখন আগের চেয়ে আরও শক্তিশালী। আমরা দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে কাজ করছি। সামনে যে চ্যালেঞ্জই আসুক— নান্দাইল বিএনপি সম্মিলিত নেতৃত্বে তা মোকাবিলা করবে।”আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী জনাব ইয়াসের খান চৌধুরীকে ধানের শীষনপ্রতীকে জয়যুক্ত করার অঙ্গীকার নিয়ে সবাইকে দল মত নির্বিশেষে সবাই একসাথে কাজ করতে হবে।

    অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
    দোয়া পরিচালনায় দেশ ও জাতির শান্তি-কল্যাণ, দলের নেতৃত্বের সুস্বাস্থ্য এবং নান্দাইল বিএনপির সফলতা কামনা করা হয়।

    উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, নতুন কার্যালয়কে কেন্দ্র করে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করবে উপজেলা বিএনপি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30