• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সিরাজগঞ্জের রায়গঞ্জে রোপা আমন কেটেই সরিষা চাষে ব্যস্ত চাষি 

     swadhinshomoy 
    19th Nov 2025 11:14 am  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:

    রোপা আমন ধান কাটা শেষ না হতেই রায়গঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে শুরু হয়েছে সরিষা চাষের তোড়জোড়। ক্ষেতের এক পাশে আমন ধানের শিষ দোলাচ্ছে, অন্য পাশে চলছে সরিষার জমি প্রস্তুতের ব্যস্ততা। কৃষকরা বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন তারা।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর ১১ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা গত বছরের তুলনায় প্রায় ৫০০ হেক্টর জমি বেশি এবং সরিষার লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১৮ হাজার ১৫০ মেট্রিকটন।

    কৃষি কর্মকর্তা আরো বলেন চলতি মৌসুমে সরিষা উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে, কারন হিসেবে তিনি বলেন এবছর রায়গঞ্জ উপজেলায় ৯১৯০ জন প্রান্তিক চাষীদের মাঝে প্রণোদনায় সার, বীজ বিতরণ করা হয়।
    পাশাপাশি সরিষা চাষেও অনেকে সাধারণ কৃষক এগিয়ে এসেছেন, যা কৃষকদের আর্থিক অবস্থার উন্নতিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন উপজেলা কৃষি বিভাগ।

    উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুল ইসলাম বলেন, উপজেলার প্রতিটা ইউনিয়নে উপকারী ও ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ক্ষতিকর পোকার ব্যাপারে কৃষকদের সচেতন করা হয়েছে। তাই আশা করছি এবছর সরিষা ভালো ফলন হবে বলে জানিয়েছেন।

    সরেজমিনে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর, নলকা, ঘুড়কা, পাঙ্গাসি, ব্রহ্মগাছিসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, মাঠ ভরা কাঁচা-পাকা ধান। কোথাও একটু বেশি পাকা কোথাও আবার কম। পাশের খালি জমিতে বোনা হয়েছে সরিষার বীজ। রোপা আমন কেটেই ট্রাকটারে চাষ দিয়ে জমিতে সরিষা বুনে দিচ্ছেন চাষিরা। দেখে মনে হচ্ছে রোপা আমন ঘরে তুলে এখন সরিষা বোনার কাজে মাঠে মাঠে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বীজ বুনন অপরদিকে আমন ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। দেখে মনে হচ্ছে দম ফেলার ফুরসত নেই তাদের। এদিকে আগাম জাতের সরিষা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে, কারণ এতে শীতের মধ্যে ভালো ফলন পাওয়া যায় এবং পরে বোরো চাষেরও সময় মেলে।

    রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা গ্রামের চাষি অচিন্ত মাহাতো বলেন এবার আমনের ভালো ফলন হয়েছে। রোপা আমন কাটার পর জমি ফাঁকা রাখিনি, সরিষা বপন করছি। যদি আবহাওয়া অনুকূলে থাকে দুই ফসলেই ভালো লাভ হবে।

    আমন চাষি মতি উর রহমান বলেন, এবছর ৫ বিঘা জমিতে উন্নত জাতের সরিষা বপন করেছি, কোন জমি ফাঁকা রাখিনি। যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে সরিষার ফলন ভালো হবে বলে আশা করি ইনশাআল্লাহ।

    কীটনাশক বিক্রেতা (পরিবেশ “এ সি আই এগ্রো লিমিটেড) ও ফাওজান ট্রৈডার্স এর সত্ত্বাধিকারী মোঃ কাজী মুদ্দীন কাজী এক সাক্ষাৎকারে বলেন কৃষি কর্মকর্তার পরামর্শে আমি কৃষকের মাঝে উন্নত মানের বীজ, (বীনা, বাড়ি, টরি যাতের বীজ ) কীটনাশক ও সার বিক্রি করে থাকি এবং “এ সি আই” কোম্পানির অভিজ্ঞ কৃষিবিদ দ্বারা কৃষকদের পরামর্শ দিয়ে থাকি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30