• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে ব্যবসায়ী হত্যা: পরকীয়ার দ্বন্দ্বে পরিকল্পিত খুন, গ্রেপ্তার ৪ 

     swadhinshomoy 
    19th Nov 2025 11:24 am  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জের রায়গঞ্জে গরু ব্যবসায়ী আব্দুল লতিফ শেখ ওরফে খতিবের (৪০) হত্যার রহস্য ছয় দিনের মাথায় উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    ৯ নভেম্বর নিখোঁজ হওয়ার তিনদিন পর ১২ নভেম্বর ফুলজোড় নদী থেকে হাত-পায়ে ইট বাঁধা অবস্থায় খতিবের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাবা আমিনুল ইসলাম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

    তদন্তে ডিবি নিশ্চিত হয় এটি একটি পরিকল্পিত হত্যা। সোমবার (১৭ নভেম্বর) চর ফরিদপুর ও আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়—মাসুদ রানা (৩৮), ফরিদুল ইসলাম (৪২), শাহীনুর খাতুন (৪০) ও রফিকুল ইসলাম (৪০)।

    আদালতে জবানবন্দিতে আসামিরা জানান, শাহীনুরের সঙ্গে খতিবের দুই বছরের পরকীয়ায় অর্থনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়। পরে শাহীনুরের সঙ্গে খতিবের ভগ্নিপতি রফিকুলও সম্পর্কে জড়িয়ে পড়েন। এজন্য দুজনে মিলে খতিবকে হত্যা করার পরিকল্পনা করেন এবং দুই লাখ টাকায় সহযোগীদের ভাড়া করেন।

    ঘটনার দিন শাহীনুর সু-কৌশলে খতিবকে নদীর ঘাটে ডেকে নিয়ে ঘুমের ওষুধ মেশানো কোমল পানীয় দেন। ঘুমে অচেতন হলে আসামিরা শ্বাসরোধে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়।

    ডিবি পুলিশ জানায়, হত্যার সাথে আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30