নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ
বলেছেন, দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সব ভেদাভেদ ভুলে সবাইকে সুশৃঙ্খল ভাবে ধানের শীষের নির্বাচনী প্রচারনার বার্তা নিয়ে প্রতিটি ঘরে ঘরে পৌছে দেওয়ার আহবান জানান তিনি। তৃণমূল পর্যায়ে আপনাদের শক্তি এক হয়ে কাজ করলে ধানের শীষের বিজয় সু-নিশ্চিত হবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। তিনি বলেন, দেশের উন্নয়নের পাশাপাশি ফরিদপুরে উন্নয়ন ও মানুষের সকল সমস্যা সমাধানে আগামী নির্বাচনে ধানের শীষের বিকল্প নেই।
৮ নং কৃষ্ণনগর ইউনিয়ন (বিএনপি) ও অঙ্গসংগঠন এর আয়োজনে,,(১৯ নভেম্বর) বুধবার রাতে ইউনিয়নের বাহাদুরপুর স্কুল মাঠে ইউনিয়ন পর্যায়ে বিএনপির ৯টি ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চৌধুরী নায়াব ইউসুফ আরোও বলেন, দীর্ঘ ১৭ বছর আমাদের ভোটের আকাঙ্খা রয়েছে। আমাদের লক্ষ্য জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদী ব্যবস্থাপনার কারনে, জনগণ ভোট দিতে পারে নাই। জুলুম ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা
আমাদের কোন কিছুকে কাজে লাগাতে দেয় নাই। আমাদের দমিয়ে রাখার যে প্রচেষ্টা সেটা থেকে বের হয়ে আসতে পেরেছি। আশা রাখছি আগামী ২০২৬ সালে ত্রয়োদশ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদের দীর্ঘদিন যে আশা আকাঙ্খা রয়েছে, তা পূরন হতে যাচ্ছে। এদেশকে এগিয়ে নিতে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হবে। আপনারা জানেন, একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচনকে বিলম্বিত, ভন্ডুল করার জন্য তারা বিভিন্ন সময়ে বানচালের চক্রান্ত করছে। কিছুদিন আগে তারা পিআর নিয়ে আন্দোলন করেছিলো, কিন্তু দেশের মানুষ তাদের আন্দোলনে সাড়া দেয়নি৷
৮ নং কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি’র
সভাপতি মোঃ মুরাদ হোসেন মিয়ার সভাপতিত্বে, মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবজাল হোসেন খান (পলাশ), শহর বিএনপির সাবেক সভাপতি মোঃ রেজাউল ইসলাম, কোতয়ালী থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন।
এ-সময় আরো উপস্থিত ছিলেন
মহানগর যুবদলের নেতা মোঃ লুৎফর সরদার, জিয়া সাংস্কৃতিক সংঘ (জিসাস) ফরিদপুর জেলা আহবায়ক মোঃ ইসলাম মোল্লা (মাষ্টার), কোতয়ালী মহিলাদলের সভাপতি সেলিনা বেগম, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ ঈমান আলী খান, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মোঃ আজিজুর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান এবং ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নান্নু মোল্লা।
সভায় বক্তারা, প্রতিটি ইউনিয়নের
ওয়ার্ড পর্যায়ে বিএনপির সংগঠনের সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এলাকার সার্বিক সমস্যা ও সমাধান নিয়েও আলোচনা হয়। সকলকে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা জোরদারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তারা।
উল্লেখ্য, চৌধুরী নায়াব ইউসুফ প্রতিদিনের ন্যায় বিকেল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন জায়গায় মতবিনিময়, লিফলেট বিতরণ ও পথসভা করেছেন।

