• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিসিবি’র মিস ম্যানেজমেন্টে আটকে আছে তৃণমূলের ক্রিকেট উন্নতি 

     swadhinshomoy 
    20th Nov 2025 7:08 pm  |  অনলাইন সংস্করণ Print

    আব্দুল মজিদ:

    ঠাকুরগাঁওয়ে পরিচালক আসিফ আকবর।
    ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বিসিবি’র মিস ম্যানেজমেন্ট এর কারণে তৃণমূলের কোনো কথা বা সমস্যা ঢাকায় গিয়ে পৌঁছাচ্ছে না। বিসিবির কর্নধাররাও জেলা উপজেলার পর্যায়ে আসে না। তাই তৃণমূলের ভালো খেলোয়াড় আসছে না। বিসিবি’র মিস ম্যানেজমেন্টে তৃণমূলে খেলার উন্নতি হচ্ছেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক আসিফ আকবর।

    বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা ক্রিড়া সংস্থা পরিদর্শণে এসে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এসব মন্তব্য করেন তিনি।

    আসিফ বলেন, আমাদের দেশে সীমানা দুটি দেশের সাথে ভাগ হয়েছে। একটি ভারত আরেকটি মিয়ানমার। আমাদের সীমান্তের দুই প্রতিবেশির একটি দেয় ফেনসিডিল আরেকটি দেয় ইয়াবা। আরো যদি কয়েকটা দেশ থাকতো তবে বাংলাদেশ হাওয়ায় উড়ে যেতো। তাই আমাদের তরুন ও যুব সমাজকে রক্ষা করতে হলে খেলার বিকল্প নেই। তৃণমূলের মাঝে খেলাধুলাকে ছড়িয়ে দিতে হবে মাদক থেকে তাদের বাঁচাতে হলে। মাদক থেকে বাঁচাতে খেলাধুলায় আগ্রহ বাড়াতে হবে তাদের।

    তিনি আরো বলেন, ওয়েষ্টইন্ডিজ বা সাবিকুল হাসানের দিকে আমাদের তাকালে হবেনা। আমাদের তৃণমূলের উদিয়মান প্রতিটি সাকিবুল,মুশফিক, মাশরাফিদের দিকে তাকাতে হবে। তাদের যতœ নিলে আগামীতে খেলায় উন্নত হবে বাংলাদেশ। প্রতিটি স্কুল ও মাদ্রাসা পর্যায়ে খেলাটাকে পৌছে দিতে হবে।

    এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র ডিরেক্টর হাসানুজ্জামান, বিসিবির আম্পায়ার শাকির, বিসিবির সাধারণ প্রশাসন বিভাগের মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম ।

    পরিদর্শনকালে তারা স্টেডিয়ামের বর্তমান সুবিধা, প্রশিক্ষণ অবকাঠামো, গ্রাউন্ড কন্ডিশন, নেট সুবিধা, একাডেমিক সম্ভাবনা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নের পরবর্তী করণীয় বিষয়গুলো পর্যালোচনা করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30