• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নওগাঁয় বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী কর্মী সভা 

     swadhinshomoy 
    22nd Nov 2025 2:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের পক্ষে বিশাল নির্বাচনী কর্মী সভার আয়োজন করা হয়েছে।২০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ঘোষপাড়ার মোড়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।বিএনপি মনোনীত এমপি প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এ কর্মীসভার আয়োজন উপজেলা ধানের শীষের সমর্থকগোষ্ঠী ও বিএনপি এবং দলটির অঙ্গ সহযোগী সংগঠন।মহাদেবপুর উপজেলা ধানের শীষ সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সাগর এ কর্মী সভায়  সভাপতিত্ব করেন।সংগঠনটির সদস্য সচিব সেকেন্দার আলীর সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু।এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাস আলী, হাতুড় ইউনিয়ন চেয়ারম্যান ও যুবদল সভাপতি এনামুল হক মন্ডল,ভীমপুর ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপি নেতা রামপ্রসাদ ভদ্র,উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি হারুন-অর রশিদ রাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মৃধা টিক্কা,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান,ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ,উপজেলা স্বেচ্ছাসেবক দল এফ আই সবুজ প্রমুখ।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল আজিজ আফান, সাইদুর রহমান,জহুরুল ইসলাম, মোজাম্মেল হক, কৃষকদল নেতা ওয়াজেদ আলী, হারুন অর রশিদ,মতিউর রহমান,আবু হাসান বাসার, ইমরুল কায়েশ সাজু।এ কর্মী সভায় উপজেলার ১০ ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফজলে হুদা বাবুলকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার জন্য হাত তুলে সম্মতি জানান।নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলকে মনোনয়ন দেয়া হয়েছে।এ আসন থেকে মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল ইসলাম বুলেট এবং সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি দল থেকে মনোনয়ন চেয়েছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30