• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাটোরে ডিবি’র অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার 

     swadhinshomoy 
    22nd Nov 2025 5:10 pm  |  অনলাইন সংস্করণ Print

    মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি :

    নাটোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক সফল অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
    শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকেল ৪টা ৫০ মিনিটে পুলিশ সুপার নাটোরের সার্বিক দিকনির্দেশনায় ডিবির একটি চৌকস টিম নাটোর সদর থানার দিঘাপতিয়া ওয়াই মোড়স্থ উত্তরা ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করে।
    অভিযানে মোঃ বেলাল হোসেন (২৫)—পিতা মোঃ আব্দুল হাকিম, মাতা মোছাঃ বিলকিস বেগম, সাং-সরিষাবাদ, ইউনিয়ন-০১নং বুড়ইল, থানা-নন্দীগ্রাম, জেলা-বগুড়া—কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি PROTON ECO বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
    অভিযানের সময় দ্বিতীয় আসামী মোঃ রনি আহম্মেদ রনি (৩৬)—পিতা মোঃ আফজাল হোসেন, মাতা মোছাঃ রহিমা বেগম, সাং-কানাইখালি (সিটি টাওয়ারের পার্শ্বে), থানা-নাটোর সদর—পুলিশকে ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায়।
    ডিবি সূত্রে জানা যায়, আটককৃত বেলাল হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় নাটোর থানায় হস্তান্তর করা হবে। পাশাপাশি পলাতক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
    গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30