• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাটোর (সদর-নলডাঙ্গা) -২ আসনে জামায়াত প্রার্থীর বিশাল মোটরসাইকেল শোডাউন 

     swadhinshomoy 
    23rd Nov 2025 2:14 pm  |  অনলাইন সংস্করণ Print

    মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ

    নাটোরে জামায়াতে ইসলামীর (নাটোর সদর-নলডাঙ্গা-২) আসনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
    শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সদর উপজেলার শহরতলী দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ র‌্যালিটি শুরু হয়।
    র‌্যালিটিতে প্রায় দুই হাজার মোটরসাইকেল অংশ গ্রহন করেন বলে জানান নেতৃবৃন্দ।
    র‌্যালিটি নাটোর-২ (সদর – নলডাঙ্গা) সংসদীয় আসনের বিভিন্ন গ্রাম- গঞ্জ ও গুরুত্বপূর্ণ শহরসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন শেষে নলডাঙ্গা উপজেলায় নলডাঙ্গা সরকারী হাইস্কুল মাঠে মধ্যভোজ শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে মটোর শো-ডাউন র‌্যালিটি শেষ হয়।
    মোটরসাইকেল র‌্যালিটিতে দলটির বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেয়। এসময় তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড স্টিকারসহ নানা রংয়ের ফেস্টুন দেখা যায়।
    এ সময় ছাদখোলা গাড়ি থেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান এমপি পার্থী অধ্যাপক মো: ইউনুস আলী।
    অধ্যাপক ইউনুস আলী বলেন,এ আসনে জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সেই সমস্যাগুলো সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহন করা হবে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বিগত ৫৫ বছরের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেশের মধ্যে মডেল আসন হিসেবে নাটোর শহরকে প্রতিষ্ঠিত করা হবে।
    এই শোভাযাত্রায় প্রার্থীর সাথে অংশ নেয় নাটোর জেলা জামায়াতের আমির ড.মীর নুরুল ইসলাম, জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল, শহর আমীর মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, সদর থানা আমীর মাওলানা মীর নুরুন্নবী, নলডাঙ্গা থাসা আমীর মাওলানা আব্দুর রব মৃধা ছাত্রশিবিরের জেলা সভাপতি মো: জাহিদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30