নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে এক যুবকের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরের আগে নওগাঁ জেলা শহরের ছোট যমুনা নদীর লিটন ব্রিজের নিচে আনুমানিক (৩০) বছর বয়সের এক যুবকের কাঁথায় জড়ানো মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।এ খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।একই সঙ্গে জেলা গোয়েন্দা সংস্থা সিআইডির একটি টিম ঘটনা স্থলে গিয়ে মরদেহের ফিঙ্গার প্রিন্ট ও বিভিন্ন আলামত সংগ্রহ করেন।স্থানীয়রা বলছে মৃত ওই যুবকের নাম আনোয়ারুল ইসলাম।সে লোকজনের কাছ থেকে ৫-১০ চেয়ে নিয়ে মাদক সেবন করতো।নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান,তিনি স্থানীয় লোকজনের মুখে শুনেছেন মৃত ওই যুবকের নাম আনোয়ারুল ইসলাম।তবে তার বাড়ি কোথায় পিতার নাম কি এটা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

