swadhinshomoy
03rd Dec 2025 3:19 pm | অনলাইন সংস্করণ Print
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবীতে পরিবার কল্যাণ পরিদর্শক, পরিদর্শিকা ও সহকারিরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করেছে।২ ডিসেম্বর মঙ্গলবার দুপরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত কর্মসূচীতে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শকদের দাবী আদায় কমিটির নওগাঁ জেলার শাখার সম্পাদক মোঃ আমিনুর রহমান,মহাদেবপুর উপজেলা শাখার সদস্য সচিব মোঃ জাহিদুল আলম,পরিবার পরিকল্পনা পরিদর্শক রীনা রানী মজুমদার প্রমূখ।কর্মসূচীতে বক্তারা মাসিক রিপোট প্রদানসহ সকল মা কার্যক্রম এ কর্মবিরতি ও উপজেলা কার্যালয়ে অবস্থান কর্মসূচীর ঘোষণা দেন।এ সময় উপজেলায় কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারিরা উপস্থিত ছিলেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

