মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া এবং সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমের সার্বিক উন্নয়নের লক্ষ্যে গঠিত “হাকিমপুর ফাউন্ডেশন” এর আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, হাকিমপুর।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে এ
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন, দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা সহকারী ভুমি কমিশনার মোঃ সাব্বির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী সহিদুর রহমান পাটোয়ারি, বিশিষ্ট ব্যবসায়ী নবীবুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হকসহ ফাউন্ডেশনের সকল সদস্যগন।
অনুষ্ঠানে বক্তারা হাকিমপুরের সার্বিক উন্নয়ন, বিশেষ করে তরুণদের শিক্ষাক্ষেত্রে অগ্রগতি, স্বাস্থ্যসেবার বিস্তৃতি, স্থানীয় ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন দিগন্ত উন্মোচনে এই ফাউন্ডেশনের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মত প্রকাশ করেন।
প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, হাকিমপুর ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় হয়ে কাজ করবে এবং স্থানীয় জনগণের সেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
আজ হিলিতে বেশ কয়েকটি প্রোগ্রামে জেলা প্রশাসক প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথী দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম উপজেলা পরিষদ চত্বরে তুলসীগঙ্গা শিশু পার্ক, অফিসার ক্লাব ও ইনডোর স্টেডিয়াম এর ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন।

