• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • চট্টগ্রামের সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ তিন দুষ্কৃতিকারী আটক 

     swadhinshomoy 
    04th Dec 2025 1:15 pm  |  অনলাইন সংস্করণ Print

    শেখ আহম্মেদ চট্টগ্রাম:

    চট্টগ্রামের সীতাকুণ্ডে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ তিন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।
    বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারির সদস্যরা সীতাকুণ্ড থানার কুমিরা ইউনিয়নের মাজারসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি দেশীয় একনলা বন্দুক, ৭টি সীসা কার্তুজ এবং ৩টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়। এসময় তিন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

    জব্দ করা অস্ত্রসমূহ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

    তিনি আরও বলেন, সন্ত্রাস ও অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031