• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ট্রাভেল জোন ফুটবল ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত – টিম ঢাকা চ্যাম্পিয়ন 

     swadhinshomoy 
    04th Dec 2025 1:19 pm  |  অনলাইন সংস্করণ Print

    রেজাউল মোস্তফা, চট্টগ্রাম:

    দেশের অন্যতম শীর্ষ স্থানীয় এয়ার ট্রাভেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ট্রাভেল জোন এর আয়োজনে নগরীর সিকো এরিনা স্পোর্টস গ্রাউন্ড এ ট্রাভেল জোন ফুটবল ফেস্ট ২০২৫, ২ ডিসেম্বর বুধবার রাতে অনুষ্ঠিত হয় । ট্রাভেল জোন টিম চট্টগ্রাম ব্রাঞ্চ, ট্রাভেল জোন টিম ঢাকা ব্রাঞ্চ,ট্রাভেল জোন টিম আবুধাবী ব্রাঞ্চ ও ট্রাভেল জোন টিম দুবাই ব্রাঞ্চ এতে অংশগ্রহন করে । এত ট্রাইবেকারে ট্রাভেল জোন টিম ঢাকা ব্রাঞ্চ ২-১ গোলে টীম ট্রাভেল জোন টিম আবুধাবী ব্রাঞ্চকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । খেলায় অসাধারণ নৈপূণ্যেও জন্য চ্যাম্পিয়ন টিমের সাইফুল সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করে । চ্যাম্পিয়ন টিম ঢাকা ব্রাঞ্চের অন্যান্য সদস্যরা হলেন কাজী আবদুল হক শাহিদ, মোহাম্মদ ওবায়দুর রহমান, সহিদুল ইসলাম চৌধুরী বাবু ,কাজী যো’য়া, মোহাম্মদ রাকিব, সাইফুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল হোসেন হিমেল ,ফয়সাল খান রাসিন প্রমূখ । ট্রাভেল জোনের সম্মানিত চেয়ারম্যান জনাব আকতার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি তোলে দেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী জনাব আবদুল মান্নান, ট্রাভেল জোনের পরিচালক শাহাদাৎ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রাভেল জোনের ম্যানেজিং পার্টনার যথাক্রমে মোঃ মোজাহেদ হোসেন মিঠু, মোহাম্মদ ইব্রাহিম ও কাজী মোহাম্মদ আবদুল হক সাহিদ । ট্রাভেল জোন ফুটবল ফেস্ট ২০২৫ এর ফুড স্পন্সর ছিলেন ট্রাভেল জোনের মোহাম্মদ রাশেদুল আলম।
    ট্রাভেল জোন বিমান পরিষেবায় এক অনন্য প্রতিষ্ঠান । প্রতিষ্ঠার পর থেকে ট্রাভেল জোন দেশি-বিদেশি এয়ার টিকেটিং, ভিসা প্রসেসিং, ওমরা ও হজ্ব কার্যক্রম সহ পূর্ণাঙ্গ ভ্রমণ সেবা প্রদান করে আসছে। আন্তর্জাতিক মানের সেবা প্রদানের ফলে প্রতিষ্ঠানটি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গ্রাহক সন্তুষ্টি ও সেবার মান উন্নয়নই ট্রাভেল জোনের সর্বোচ্চ অঙ্গীকার।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031