• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সামর্থ্যের সবটুকু দিয়ে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে —অধ্যক্ষ হেলালী 

     swadhinshomoy 
    04th Dec 2025 1:21 pm  |  অনলাইন সংস্করণ Print

    ইমরান সোহেল, চট্টগ্রাম :

    চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “সামর্থ্যের সবটুকু দিয়ে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, পরিবর্তনের জন্য ব্যবসায়ী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব নয়।

    ৩ ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম বিজনেস ফোরামের উদ্যোগে নগরীর দেওয়ান হাটের আলিফ রেস্টুরেন্টে বিশিষ্ট ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ব্যবসায়ীরা এলাকার বিভিন্ন সমস্যা, কর নীতি, বাজার পরিস্থিতি, নিরাপত্তা এবং বাণিজ্যিক সুযোগ-সুবিধা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। হেলালী বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের জন্য সুবিধা বাড়ানো তার অগ্রাধিকার থাকবে।

    সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিজনেস ফোরামের নগর সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন শাহজাহান। তিনি বলেন, ব্যবসায়ী সমাজ সবসময় দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কাজ করে, তাই রাজনৈতিক স্থিতিশীলতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

    চট্টগ্রাম বিজনেস ফোরামের নেতা রাশেদুল আজম মনজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কামরুল হুদা, রফিকুল ইসলাম ও ডা. শাহাদাত হোসেন। বক্তারা বলেন, এলাকার ব্যবসায়িক উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য সমন্বিত পরিকল্পনা জরুরি। তারা আশা প্রকাশ করেন, হেলালী নির্বাচিত হলে ব্যবসায়ী সম্প্রদায়ের ন্যায্য দাবি বাস্তবায়নে ভূমিকা রাখবেন।

    মতবিনিময় শেষে ব্যবসায়ীরা নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং এলাকার উন্নয়নে অব্যাহত সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031