• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুড়িগ্রামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে রিজভী নির্বাচন রমজানের আগেই, বিএনপি প্রস্তুত—রুহুল কবির রিজভী 

     swadhinshomoy 
    06th Dec 2025 5:33 pm  |  অনলাইন সংস্করণ Print

    কুড়িগ্রাম প্রতিনিধি :

    অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় কুড়িগ্রামে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার জুমার নামাজ শেষে তিনি শহরের সর্দারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

    মতবিনিময়কালে রিজভী আহমেদ বলেন, “সারা দেশের মানুষ আপোষহীন নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছেন। নিশ্চয়ই আল্লাহপাক কারো না কারো উছিলায় তাকে আরোগ্য দান করবেন।”

    তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “এ দেশের গণমানুষের নেতা তারেক রহমান। মমতাময়ী মা বর্তমানে গুরুতর অসুস্থ। পরিস্থিতি ও সময় বিবেচনায় তিনি উপযুক্ত সময়ে দেশে ফিরবেন।”

    আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বড় কোনো অঘটন না ঘটলে সরকার ঘোষিত ফেব্রুয়ারি মাসেই রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি সেই নির্বাচনে অংশ নিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।”

    এর আগে রুহুল কবির রিজভী সর্দারপাড়া জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। জুমার নামাজ শেষে তিনি পাশের একটি মাদ্রাসায় সদকায় জারিয়া হিসেবে তিনটি ছাগল কোরবানি করে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে মাংস বিতরণ করেন।

    এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সদস্য ডা. মো. ইউনুছ, আশরাফুল হক রুবেল, শাহীন শেখ রঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031