• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সেনবাগে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    07th Dec 2025 7:27 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইসমাইল হোসেন : নোয়াখালী প্রতিনিধি

    নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ২টা ৩০ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী) আসনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমেদের। তবে তিনি অনুপস্থিত থাকায় সমাবেশে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ইয়াছিন করিম। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে সংগঠনের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

    সমাবেশে বক্তব্য রাখেন কাবিলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাকের। তিনি বলেন, এলাকার উন্নয়ন বিশেষ করে ৬নং ওয়ার্ডের অবহেলিত রাস্তা-ঘাট সংস্কারে অগ্রাধিকার দেওয়া হবে।

    এছাড়াও বক্তব্য দেন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন, যুব বিভাগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান, সায়েস্তা নগর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রহিম, সায়েস্তা নগর–ফতেহপুর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ৬নং ওয়ার্ড সদস্য বেলায়েত হোসেন এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি আবুল হাসান। বক্তারা দেশের সার্বিক পরিস্থিতি, উন্নয়ন ও জনসেবামূলক বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

    সমাবেশে আরও উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ও টিম সভাপতি হাফেজ শফিউল্লাহ সেলিম, সহ-সভাপতি খালেদ সাইফুল্লাহ, ৫নং ওয়ার্ড সভাপতি আহমদ উল্লাহ আজিজি এবং ইউনিয়ন সাধারণ সম্পাদক মাস্টার শরিফুল ইসলাম।

    এছাড়া বক্তব্য দেন সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামীর মাওলানা নুরুল হক এবং উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও নায়েবে আমির আব্দুল মালেক। তারা সামাজিক, ধর্মীয় এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরেন।

    সমাপনী বক্তব্যে ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা শফিউল্লাহ সেলিম বলেন, স্থানীয় জনগণ সৎ নেতৃত্বে আস্থা রাখে এবং আসন্ন জাতীয় নির্বাচনে ইউনিয়নের দুটি কেন্দ্রে বিপুল ভোটে অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমেদকে বিজয়ী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031