• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সেনবাগে বিএনপির শহীদ জিয়া স্মৃতি সংসদের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন 

     swadhinshomoy 
    10th Dec 2025 12:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইসমাইল হোসেন : নোয়াখালী প্রতিনিধি

    নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর শহীদ জিয়া স্মৃতি সংসদের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ফিতা কেটে নতুন কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুল্লাহ আল মামুন বলেন, “রাজনীতিকে ধর্মীয় ভুল ব্যাখ্যার সঙ্গে জড়ানো ঠিক নয়। কেউ যদি দাবি করে ভোট দিলেই জান্নাতের টিকেট পাওয়া যায়—তা বিভ্রান্তিকর। আল্লাহ ছাড়া কেউ জান্নাত দিতে পারে না।”
    তিনি আসন্ন জাতীয় নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুককে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

    তিনি আরও বলেন, বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেলে দীর্ঘদিনের অবহেলিত উন্নয়নকাজ—রাস্তা–ঘাট, ব্রিজ–কালভার্টসহ সকল সেবামূলক কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে। এজন্য নারী–পুরুষ নির্বিশেষে সকল ভোটারকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
    অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোস্তাফিজুর রহমান। তিনি সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    বক্তব্য দেন কাবিলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিন উদ্দিন। তিনি দমন–পীড়নের রাজনীতির বিরুদ্ধে জনগণকে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

    এ ছাড়া বক্তব্য রাখেন কাবিলপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য সচিব, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম , উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সামছুল হক সামু,উপজেলা বিএনপির সাবেক সদস্য বদরুল আলম, এবং কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল কালাম (বতু)।

    বক্তব্য দেন নোয়াখালী জেলা যুবদলের সদস্য রেজাউল হক সেলিম, কাবিলপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সহেল, এবং ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শফিউল্লাহ।
    নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অনেক নেতাকর্মী বাড়িতে অবস্থান করতে পারেননি। নির্যাতন-হয়রানির ভয়ে তারা রাত কাটিয়েছেন ঝোপঝাড়, ধানক্ষেত ও মাঠে-ঘাটে।

    বক্তারা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031