• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জেলা পুলিশ সুপারের সাথে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতবিনিময় 

     swadhinshomoy 
    10th Dec 2025 12:21 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ:

    হবিগঞ্জ জেলার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন।আজ মঙ্গলবার (৯ই ডিসেম্বর ) পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গ্রাম পর্যায়ে নিরাপত্তা জোরদার, রাত্রিকালীন টহল জোরদার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, গ্রাম প্রতিরক্ষা বাহিনী পুলিশ প্রশাসনের অন্যতম সহযোগী শক্তি। এলাকায় অপরাধ দমন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের ভূমিকা অপরিসীম। আপনাদের মতামত ও পরামর্শ মাঠপর্যায়ে আরও কার্যকর ব্যবস্থা নিতে সহায়তা করবে। তিনি আরও বলেন, অপরাধ যেখানেই ঘটুক, কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে- সে বিষয়ে আমরা জিরো টলারেন্সে আছি। গ্রামে গুজব, উত্তেজনা বা ছোট ঘটনার জেরে বড় সংঘর্ষ এড়াতে দ্রুত তথ্য দিয়ে পুলিশের পাশে থাকুন।

    সভায় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা পুলিশের প্রতি অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন এবং মাঠ পর্যায়ে সমন্বয় আরও বৃদ্ধি করার প্রস্তাব রাখেন।

    এ সময় অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031