• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নালিতাবাড়ীতে ৭২ বোতল ভারতীয় মদসহ মাদককারবারি গ্রেফতার 

     swadhinshomoy 
    13th Dec 2025 3:35 pm  |  অনলাইন সংস্করণ Print

    আল-আমিন বিশেষ প্রতিনিধি শেরপুরঃ

    শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৭২ বোতল ভারতীয় মদসহ রজব আলী নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    গ্রেফতার রজব আলী বাতকুচি এলাকার জয়নাল আবেদীনের ছেলে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রজব আলীর বসতঘরে তল্লাশি চালায় নালিতাবাড়ী থানা পুলিশ। এসময় বস্তাভর্তি কার্টনে রাখা বিভিন্ন ব্র্যান্ডের মোট ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই রজব আলীকে গ্রেফতার করা হয়।

    নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, “মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031