• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ইনকিলাব মঞ্চের ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতার ও ১৬ ডিসেম্বর এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    13th Dec 2025 3:56 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ সিরাজগঞ্জ উপজেলা সংবাদদাতা

    রায়গঞ্জ উপজেলা বিএনপি উদ্যোগে দলীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও ১৬ ডিসেম্বর এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়

    শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল হক এর নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়, মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

    উক্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল হক বলেন, হাদির ওপর গুলির মধ্য দিয়ে প্রমাণ হয় দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। তিনি আরো বলেন, সরকারের এই অবস্থায় নির্বাচনের কোনো আলামত দেখা যাচ্ছে না। আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, প্রশাসন ঢেলে সাজাতে হবে, নির্বাচনের সুষ্ঠ পরিবেশ ঠিক করতে হবে; তারপর নির্বাচনের আয়োজন করতে হবে।

    তিনি আরো বলেন, আগামী ১৬ ডিসেম্বর (বিজয় দিবস) অনুষ্ঠান যাতে যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয় সেদিকে সকল নেতৃবৃন্দকে খেয়াল রাখতে হবে এবং ঐ দিনের সকল কর্মসূচি নেতৃবৃন্দের সামনে ঘোষণা করেন। সকাল ৬:৪৫ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭:০০ মিনিটে শহীদ মিনার পূষ্পস্ততবক অর্পণ, এবং দুপুর ২টায় ১৬ ডিসেম্বর এর তাৎপর্য তুলে ধরে আলোচনা ও রেলি অনুষ্ঠিত হবে।

    অনুষ্ঠান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক‌‌‌ ব্যারিস্টার আব্দুল বাঁতেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খাইরুল ইসলাম, শামসুল খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক‌‌‌ দুলাল হোসেন খান, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক‌‌‌ রোম বাদশা, প্যারিসসহ বিভিন্ন, ইউনিয়ন থেকে আসা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031