swadhinshomoy
13th Dec 2025 5:59 pm | অনলাইন সংস্করণ Print
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পাঙ্গাসী বাজার এলাকায় শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সিরাজগঞ্জ শহীদ এম এমুনছুর আলী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৬৫ বছর। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

