সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ ঃ
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল করেছে চুনারুঘাট যুবদল,ছাত্রদল বি এন পি ও অঙ -সহযোগি সংগঠন।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে এ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
যুবদলের আহবায়ক এডঃ মোজাম্মেল হক চৌঃ ফয়সল এর সভাপতিত্বে এবং চুনারুঘাট যুবদলের সদস্য সচিব লুৎফুর রহমান জালালের পরিচালনায় , মধ্য বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মিছিলে উপস্থিত, চুনারুঘাট উপজেলা বি এন পি,র সাবেক সাধারন সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, এডঃ সরকার মোঃ শহিদ সাবেক চেয়ারম্যান, আবু সালেহ মোঃ শফিকুর রহমান সাবেক চেয়ারম্যান, মোঃ সফিক মিয়া মহালদার সিঃ যুগ্ন আহবায়ক,ছাত্রদল আহবায়ক আরিফ,সাইফুল সিদ্দিকীন, শাহ নেওয়াজ আবু সায়েম, জালাল,ইসলাম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী শক্তি বিভিন্ন ষড়যন্ত্র করছে।তারা নির্বাচন বানচালের পায়তারা করছে -যা করেছিল স্বাধীনতার সময়।
অপশক্তি যাচ্ছে নির্বাচন না করে ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের ভোট হরণ করা।
আমরা দেশ নায়েক তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে এ দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করবো।
জাতীয়তাবাদী দল সব সময় জনগণের রাজনীতি করে,আমরা মনে করি জনগণই নির্বাচন করবে কে তাদের নেতৃত্ব দিবে।
সবাই কে সকল ষড়যন্ত্রের উর্ধে থেকে আগামী ১২তারিখের নির্বান সুষ্ঠু করতে হবে।

