• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সৈয়দপুর প্লাজায় অভিযানে বিদেশি মদ উদ্ধার, দোকান মালিক আটক 

     swadhinshomoy 
    14th Dec 2025 3:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ

    নীলফামারীর সৈয়দপুরে পুলিশ অভিযান চালিয়ে বিদেশি মদ উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৷
    সৈয়দপুর প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ঝুমকা ফ্যাশন এন্ড স্পোর্টস কর্নার নামের একটি দোকান থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় দোকানের স্বত্বাধিকারী মোহাম্মদ আলীকে আটক করেছে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল।

    গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সৈয়দপুর শহরের ওই এলাকায় অবৈধ মাদক সংক্রান্ত কার্যক্রমের বিষয়ে অভিযোগ পাওয়া যাচ্ছিল।
    এরই ধারাবাহিকতায় শনিবার রাত ৯টায়
    গোপন সংবাদের ভিত্তিতে তথ্য যাচাই-বাছাই শেষে অভিযান চালানো হয়। অভিযানে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে দোকান মালিককে আটক করা সম্ভব হয়।

    এ বিষয়ে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উদ্ধারকৃত বিদেশি মদ জব্দ তালিকা ভুক্ত করে থানায় পাঠানো হয়েছে।

    গোয়েন্দা পুলিশ আরও জানায়, মাদক ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ দমনে জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানানো হয় ৷

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031