রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
১৪ ডিসেম্বর মহান শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মাসুদ রানা
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সিরাজগঞ্জ -৩ এর বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ভিপি আইনুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল হক, সাবেক সহ-সভাপতি খাইরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রোম বাদশা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবীদের স্বজন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।
এর আগে দিবসটি উপলক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

