swadhinshomoy
15th Dec 2025 4:09 pm | অনলাইন সংস্করণ Print
মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নবাগত ইউএনও বলেন, “মুকসুদপুরে সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং জনবান্ধব প্রশাসন গঠনে সকলের সহযোগিতা কামনা করি। এছাড়াও আসন্ন নির্বাচনে আইন ও আচরণ বিধি মেনে যার যার অবস্থান থেকে বাস্তাবায়নে সহায়তা চান তিনি।
নবাগত ইউএনও এর আগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

