রাজৈর মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় পালিত হলো ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালী জাতির সর্বশ্রেষ্ঠ অর্জনে ভাস্বর এক মহাকাব্যিক গৌরবগাঁথা। বিজয় অর্জনের এ সুবর্ণ দিবসটি কোটি বাঙালির হৃদয়ে সৃষ্টি করে এক গভীর শোক।
মহান বিজয় দিবসের ইতিহাস ও তাৎপর্যকে ধারণ করে দিবসটি যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন, রাজৈর, মাদারীপুর বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
মহান বিজয় দিবসের কর্মসূচি মধ্যে ছিল সকাল ৬ ঘটিকার সময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন সকল প্রতিষ্ঠান,
কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ, শারীরিক কসরত ও শিশু কিশোর সমাবেশ (পুলিশ, বীরমুক্তিযোদ্ধা, আনসার ও ভিডিপি, স্কাউটস, গালর্স গাইড, বিএনসিসি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু কিশোরদের অংশগ্রহণে এবং ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স, রাজৈর) ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে ডিসপ্লে প্রতিযোগিতা বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা
উন্নতমানের খাবার পরিবেশন
স্বাধীনতা/মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। (ছাত্র-ছাত্রীদের জন্য বিনা টিকেটে) বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয় ভলিবল প্রতিযোগিতা বীর মুক্তিযোদ্ধা একাদশ বনাম রাজৈর উপজেলা পরিষদ একাদশ এবং
উপজেলা পরিষদ বনাম শুসিল সমাজ।

