রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:
১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, আনসার ও পুলিশ বাহিনীর অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মমিনুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন, রায়গঞ্জ উপজেলা আমীর বর্ষিয়ান জননেতা মোঃ আলী মর্তুজা, উপজেলা সেক্রেটারি ডাঃ এস এম মুনসুর আলী, সলঙ্গা থানা সেক্রেটারি মাওলানা রাকিবুল হাসান, পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন আকন্দ, উপজেলা অফিস সম্পাদক জনাব জাকারিয়া হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ কামরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আলী, সুমন আহমেদ, উপজেলা শিবির সভাপতি মাসুদ রানা, পৌর জামায়াতের আমীর মোঃ হোসেন আলী, ধানগড়া ইউনিয়ন সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, পৌর সেক্রেটারি মাওলানা আব্দুল হক সরকার ও সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম জাফর প্রমুখ।

