• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মিলে-মিশে করবো মোরা স্বপ্নেররূপগঞ্জ 

     swadhinshomoy 
    17th Dec 2025 7:15 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃসাজোয়ার ভূইয়া বাবু রিপোর্টার নারায়ণগঞ্জঃ

    মিলে-মিশে করবো মোরা, স্বপ্নের রূপগঞ্জ”—এই স্লোগানকে সামনে রেখে দেশনায়ক তারেক রহমানের আগমন উপলক্ষে রূপগঞ্জে এক বিশাল প্রস্তুতি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নির্বাহী কমিটির সদস্য, বিএনপি এবং এক নম্বর আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপি। তিনি একই সঙ্গে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং রূপগঞ্জের লাখো মানুষের হৃদয়ের কাণ্ডারী হিসেবে পরিচিত।

    সভায় রূপগঞ্জ থানা জাসাস ও জননেতা তারেক জিয়া পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
    মোহাম্মদ আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা জননেতা তারেক জিয়া পরিষদ;
    মিসির আলী মাতাব্বর, সাধারণ সম্পাদক, রূপগঞ্জ থানা জাসাস;
    সাত্তার মিয়া, সাংগঠনিক সম্পাদক, রূপগঞ্জ থানা জাসাস;
    মোঃ সজিব মিয়া, যুগ্ম আহ্বায়ক, রূপগঞ্জ থানা জননেতা তারেক জিয়া পরিষদ;
    রানা, যুগ্ম আহ্বায়ক, রূপগঞ্জ থানা জননেতা তারেক জিয়া পরিষদ;
    এছাড়াও উপস্থিত ছিলেন বাবুর রহমান, রাসেল, সাজোয়ার ভূঁইয়া বাবু, নাসির মিয়া, জাহাঙ্গীর মিয়া সহ রূপগঞ্জ থানা জাসাসের অসংখ্য নেতাকর্মী।

    পরিচিতি ও প্রস্তুতি সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং জনাব মিসির আলী মাতাব্বর। বক্তারা তারেক রহমানের আগমনকে সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং রূপগঞ্জকে একটি স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031