• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে অবৈধ জর্দা ফ্যাক্টরিতে অভিযান ও জরিমানা আদায় 

     swadhinshomoy 
    18th Dec 2025 11:25 am  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে তামাকজাত দ্রব্য উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

    ১৭ ডিসেম্বর বুধবার বিকেল ৪টার দিকে রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে জর্দা ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন।

    অবৈধ হাকীমপুরি জর্দা উৎপাদনের দায়ে উক্ত ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

    অভিযানকালে একটি জর্দা উৎপাদন কারখানায় অনিয়মের প্রমাণ পাওয়ায় কারখানাটিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এবং তাকে সহযোগিতা করেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সলঙ্গা থানা পুলিশ।

    তিনি জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় অস্বাস্থ্যকর পরিবেশে ও অনুমোদনহীন ভাবে তামাকজাত দ্রব্য উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031