• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজৈরে জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন 

     swadhinshomoy 
    18th Dec 2025 5:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    রাজৈর মাদারীপুর প্রতিনিধি:

    “দক্ষতা নিয়ে যাবো বিদেশ,রেমিটেন্স নিয়ে গড়বো স্বদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে (১৮ ডিসেম্বর বৃহস্পতিবার) সকালে রাজৈর উপজেলা অফিস হল রুমে ‘জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫” পালনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫। রাজৈর উপজেলা প্রশাসন এবং ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মো মাহফুজুল হক।
    আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাহফুজুল হক বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিতে এরই মধ্যে সরকার নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। প্রবাসীর অধিকার নিশ্চিত করতে তিনি সেবা প্রদানকারী বিভিন্ন ব্যাংক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রবাসীদের পাশে দাড়ানোর আহবান জানান। যুব সমাজের মাঝে বেশী বেশী প্রচারণার তাগিদ জানিয়ে তিনি আরো বলেন, তারা যেন অভিবাসনে অবৈধ পন্থা গ্রহন না করেন সেই সঙ্গে তিনি আহবান জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ অভিবাসন প্রচার যেন বেশী করে করা হয় তার ব্যবস্থা নিবে ব্রাক। প্রধান অতিথির বক্তব্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও “ইম্প্রুভড সাস্টেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২ )প্রকল্প “দেশব্যাপী অভিবাসীদের উন্নয়নে যে কার্যক্রম পরিচালনা করছে তারও প্রশংসা করেন।
    আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রাজৈর প্রোগ্রাম অর্গানাইজার মোঃ জালাল শেখ তিনি তার বক্তব্যে বলেন, দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ স্লোগানের অংশ স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, প্রবাসীর অধিকার নিশ্চিত করন এবং তাদের পুনরেকত্রীকরণে ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর প্রত্যাশা-২ প্রকল্প সর্বদা কাজ করে যাচ্ছে। প্রবাসীদের বিভিন্ন সেবা প্রদান করার পাশাপাশি তিনি ব্র‍্যাকের বিভিন্ন সেবা মূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। এসব কাজে সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য উপজেলা প্রশাসন রাজৈর এবং অন্যান্য অধিদপ্তর কে
    অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা মৎস কর্মকর্তা সাজ্জাত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাগর সাহা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলসান আরা। এছাড়াও উপস্থিত ছিলেন আমগ্রাম ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র সরকার, লুন্দি সরকারি কলজের ইংরেজি বিভাগের প্রধান ও প্রবাস বন্ধু ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান, প্রবাস বন্ধু ফোরামের তথ্য ও যোগাযোগ সম্পাদক মো শাওন করিম, সাংবাদিক সুজন হোসেন রিফাত। বিদেশ ফেরত নারী-পুরুষ, ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্মকর্তা ও অন্যান্য এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকবৃন্দ সহ আরো অনেকে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031